বাঞ্ছারামপুরে প্রটোকল গাড়ি দুর্ঘটনা, ৮ পুলিশ সদস্য হাসপাতালে

by Fatih Work

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ও অর্থ-পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে প্রটোকল দিতে যাওয়ার পথে পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে। এতে অন্তত ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার সকালে বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

আহতরা হলেন— এএসআই নিজাম, কনস্টেবল জহির রায়হান, আব্দুল সালাম, মাইনুল হাসান, শরিফ, মহিউদ্দিন, মেহেদী হাসান ও নায়েক জুয়েল মিয়া।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক জানান, সকালে জেলা পুলিশ লাইনস থেকে প্রতিমন্ত্রীকে সালামি দেওয়ার উদ্দেশ্যে পুলিশ সদস্যদের নিয়ে একটি গাড়ি বাঞ্ছারামপুরের দিকে রওনা হয়। পথিমধ্যে ভেলানগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

আহতদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222