এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিতে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেছেন। তিনি নিজে সকাল ৯টায় অফিসে যান, যার কারণে কারো অফিস ফাঁকি দেওয়ার সুযোগ নেই। মন্ত্রী, প্রতিমন্ত্রী, আমলারাও যথাসময়ে অফিসে যাচ্ছেন। এতে করে রাষ্ট্রের কাজ বেশি হচ্ছে।”
এ সময় নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকারও ব্যক্ত করেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—বিএনপির কেন্দ্রীয় নেতা ও জামালপুর-৩ আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ আসনের এমপি ফরিদুল কবীর তালুকদার শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর-৫ আসনের এমপি এডভোকেট মো. ওয়ারেছ আলী মামুন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন—দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, পৌর বিএনপির সভাপতি মনজুরুল হক, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর প্রমুখ।
ইফতার মাহফিলে অংশ নেন উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং অসংখ্য সাধারণ মানুষ।
এমএআর/
