অর্থনীতি খুবই খারাপ অবস্থায় : অর্থ ও পরিকল্পনামন্ত্রী

by hsnalmahmud@gmail.com

অর্থনীতি খুবই খারাপ অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, আগামী বাজেটে কর্মসংস্থান এবং বিনিয়োগ বাড়ানোর জন্য যা যা করা দরকার, তা-ই করা হবে। দেশিবিদেশি বিনিয়োগ না হলে কর্মসংস্থান তৈরি হবে না। জোর দিচ্ছি দেশিবিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর। স্বাস্থ্য, শিক্ষায়ও পরিবর্তন আনতে হবে। তবে অগ্রাধিকার পাবে কর্মসংস্থান।

বিজ্ঞাপন
banner

গতকাল বিকালে তিনি পতেঙ্গায় একটি সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নৌবাহিনীর অধিগ্রহণ করা ১৪ দশমিক ২১৯০ একর এবং ২ দশমিক ৭ একর জমি পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। পরিদর্শনকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান মন্ত্রীকে জমির অবস্থান, ভৌগোলিক পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা, পারিপার্শ্বিক অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে জানান।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, সদস্য সরফরাজ কাদের রাসেল, অ্যাডভোকেট মফিজুল হক ভুইয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচএম রাশেদ খান সহ অন্যরা। এর আগে তিনি নগরীর পতেঙ্গা বানৌজা উল্কার আবাদ অঞ্চল-২ এর পশ্চিম পাশে মেরিন ড্রাইভসংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণ করা জমি পরিদর্শন করেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222