চিফ রিপোর্টার >>
ত্যাগ, সংযম ও তাকওয়ার এক মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর মাঝে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের অনন্য বার্তা। এই দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয় এবং সমাজে সৌহার্দ্য ও সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় হয়।
এই পবিত্র উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতারা দেশের বিভিন্ন স্থান ও বিদেশে ঈদের নামাজ আদায় করবেন এবং দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
দলটির আমির মাওলানা মামুনুল হক বর্তমানে পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি পবিত্র মক্কা নগরীতে ঈদের নামাজ আদায় করবেন এবং সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কুশল বিনিময় করবেন।
সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ রাজধানীর ইসলামবাগ কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে তিনি লালবাগস্থ নিজ বাসায় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
নায়েবে আমির মুফতি সাঈদ নুর কাফাটিয়া মানিকগঞ্জের ঈদগাহ মাঠে ঈদের নামাজের ইমামতি করবেন এবং সর্বস্তরের জনগণের সঙ্গে কুশল বিনিময় করবেন।
মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ নিজ এলাকা শরীয়তপুরের জাজিরা পালেরচর বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজের ইমামতি করবেন। পরে নিজ বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা মুফতি মুহাম্মাদুল্লাহ ময়মনসিংহের ফুলপুরে ঈদের নামাজ আদায় করবেন এবং স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করবেন।
যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন ঢাকার মোহাম্মদপুরে ঈদের নামাজ আদায় করে পরে নিজ নির্বাচনী এলাকা ভৈরবে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
এছাড়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল নোয়াখালীতে নিজ বাড়িতে, মাওলানা আবু সাঈদ নোমান ঢাকায়, মাওলানা মহসিনুল হাসান ব্রাহ্মণবাড়িয়ায় নিজ গ্রামে, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা প্রশিক্ষণ ইসলাম ও প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ হবিগঞ্জের মাধবপুরে, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান কিশোরগঞ্জে এবং অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন।
ঈদ উপলক্ষে নেতারা দেশব্যাপী শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
হাআমা/
