পুলিশের মনোবল বাড়াতে যে পরামর্শ দিলেন সাংবাদিক জুলকারনাইন

by Fatih Work

দেশের বর্তমান পরিস্থিতিতে পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে নতুন একটি ধারণা দিয়েছেন কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে জুলকারনাইন বিষয়টির ব্যাখ্যা দেন।

তিনি বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির শোচনীয় অবস্থার মূল কারণ ডিমোরালাইজড পুলিশ বাহিনী। গত ১৬ বছর এই বাহিনীকে যথেচ্ছভাবে নিজেদের লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে আওয়ামী রেজিম। এই বাহিনীর অধিকাংশ সদস্যের মনোবল এবং কাজ করার স্পৃহা প্রায় শূন্যের কোটায়। সেই সঙ্গে ব্যাপক রাজনীতিকরণের কারণে অনেকের মাঝেই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তার আগ্রহও তেমন নেই। এই উদ্ভট অবস্থায় এই বাহিনীর সদস্যদের মোরাল আপ করার জন্য সরকার পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগও চোখে পড়েনি।

বিজ্ঞাপন
banner

সম্ভব নয়— এই কথাটি আমার ব্যক্তিগত অভিধানে নেই। সে কারণে আমি এমন ধারণা পোষণ করি না যে বাংলাদেশ পুলিশের সদস্যদের মনোবল চাঙ্গা করার কোনো উপায় নেই।

পুলিশ দুর্নীতিগ্রস্ত— এটা একটা প্রতিষ্ঠিত ন্যারেটিভ। কিন্তু আসলেই কি সকল পুলিশ সদস্য দুর্নীতিবাজ? বাহিনীতে সবচাইতে গুরুত্বপূর্ণ সদস্য কনস্টেবলরা আসলেও কতটা দুর্নীতি করতে পারেন? না, আমি তাদের কোনো ক্লিন চিট দিচ্ছি না, কিন্তু সাধারণ পুলিশ সদস্যরা কীভাবে জীবনযাপন করেন সেটা খতিয়ে দেখার সময় এসেছে। আমাদের পুলিশ সদস্যরা সরকারের কাছ থেকে বেতন-ভাতা বাদে তেমন কোনো ইনসেনটিভ পান না।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় যদি দেশের সকল জেলার পুলিশদের মাঝে একটা প্রতিযোগিতামূলক রিওয়ার্ড/পুরস্কারের আয়োজন করা হয় তাহলে কেমন হয়? সরকার যদি ঘোষণা দেয় দেশের সকল জেলার মধ্য হতে যে জেলায় ক্রাইম সবচাইতে কম হবে, সেই জেলার সকল পুলিশ সদস্যদের বাসস্থান, সন্তানের ভরণপোষণের খরচ এবং বেসিকের ডবল এক মাসের জন্যে প্রদান করা হবে তাহলে কেমন হয়? পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে রাখার জন্যে সেরা ১০টি পুলিশ ফাঁড়িকে ২০-২৫ লাখ টাকা প্রদান করার ঘোষণা দেওয়া হয়, তাহলে ব্যাপারটা একেবারে খারাপ হয় না।

সংশ্লিষ্টরা ভেবে দেখতে পারেন। পুলিশ সদস্যদের মোটিভেট করা বেশ গুরুত্বপূর্ণ।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222