বিএনপি নেতাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নাটোরে ঝাড়ু নিয়ে মিছিল

by Nur Alam Khan

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার স্ত্রী ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদরে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবিকে নিয়ে ফেসবুকে কটুক্তি ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝাড়ু মিছিল হয়েছে।

শনিবার (২৪ মে) বিকেলে নাটোরে শতাধিক নারী ঝাড়ু মিছিল করেছেন।

বিজ্ঞাপন
banner

শহরের আলাইপুর নেসকো অফিসের সামনে থেকে ঝাড়ু মিছিল শুরু হয়ে শহরের নিচাবাজারে নাটোর প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের নাটোর জেলা সভাপতি সাবেক এমপি সুফিয়া হক, সাধারন সম্পাদক রুপালি বেগম, সহ-সভাপতি সুফিয়া বেগ ও মায়া আক্তার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মেয়েরা যেমন ঘরের সকল কাজ করতে পারে ঠিক তেমন রাস্তায় নেমে আন্দোলনও করতে পারে। আমাদের প্রিয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও নেত্রী সাবিনা ইয়াসমিন ছবির বিরুদ্ধে ফেসবুকের ফেক আইডি থেকে মিথ্যা অপবাদ প্রচার করা হচ্ছে।

বক্তারা প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবী করে ফেসবুকের এই সকল ফেক আইডি চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222