যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির দাবিতে নেতানিয়াহুর বাড়ির কাছে আগুন দিল ইসরায়েলিরা

by amirulislamluqman20@gmail.com

ইসরায়েলি বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ির কাছে কন্টেইনার ও টায়ারে আগুন ধরিয়ে দিয়েছে। তারা গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনি অঞ্চলে আটক ইসরায়েলি বন্দিদের মুক্তির জন্য অবিলম্বে সমঝোতা চুক্তি করার দাবি জানায়।

বুধবার (৩ সেপ্টেম্বর) আরব মিডিয়া আল-আরাবিয়া উর্দুর বরাত দিয়ে জানানো হয়, ইসরায়েলি পুলিশের দাবি, এ ঘটনায় রেহাভিয়া ও জিভাত রাম এলাকার একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু বাসিন্দাকে পাশের ভবন থেকে সরিয়ে নিতে হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
banner

ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, বহু বিক্ষোভকারী জাতীয় গ্রন্থাগারের ছাদে উঠে অবস্থান নেন বন্দিদের মুক্তির দাবিতে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে অভিযান চালায়।

বিক্ষোভকারীদের গাড়িবহর লাত্রুনের মোড়ে জড়ো হয়ে জেরুজালেমের দিকে অগ্রসর হয়। এ সময় তারা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের দাবিতে স্লোগান দেয়।

এই বিক্ষোভ ‘ইয়োম হতসারাহ’ বা ‘উদ্বেগের দিন’ শিরোনামে আয়োজিত হয়, যা গাজায় যুদ্ধবিরতির দাবিতে চাপ সৃষ্টি ও বন্দি বিনিময় চুক্তি নিশ্চিত করার উদ্দেশ্যে করা হয়।

উল্লেখ্য, আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ৬৩ হাজার ৭৪৬ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬১ হাজার ২৪৫ জন আহত হয়েছেন।

সূত্র: ডন উর্দু

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222