টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার মালিক লিটন দাস

by Nur Alam Khan

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক এখন লিটন কুমার দাস। হংকংয়ের বিপক্ষে ৩৯ বলে ৫৯ রান করার পথে একটি ছক্কা মেরেছেন তিনি। তাতেই মাহমুদউল্লাহ রিয়াদকে টপকে সবার ওপরে উঠে গেছেন বাংলাদেশ অধিনায়ক। শুধু তাই নয়, এশিয়া কাপে হংকং ম্যাচে একাধিক রেকর্ড গড়েছেন লিটন। এই ফরম্যাটে টাইগারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় উঠে এসেছেন দুই নম্বরে।

লিটনের দশ বছরের ক্যারিয়ারে ১০৯ ইনিংসে এটি ৭৮তম ছক্কা। রেকর্ডটি গড়ার পথে তিনি টপকে গেছেন মাহমুদউল্লাহর ১৩০ ইনিংসে মারা ৭৭ ছক্কার আগের কীর্তি। মাহমুদউল্লাহ ও লিটন ছাড়া বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আর কারো ৭০ ছক্কা নেই। পঞ্চাশের বেশি ছক্কা হাকাতে পেরেছেন শুধু সৌম্য সরকার (৮৬ ইনিংসে ৫৫ ছক্কা) ও সাকিব আল হাসান (১২৭ ইনিংসে ৫৩ ছক্কা)।

বিজ্ঞাপন
banner

হংকং ম্যাচে কেবল এই কীর্তিতেই সন্তুষ্ট থাকেননি এলকেডি। নাম তুলেছেন একাধিক রেকর্ড বুকেও। টাইগারদের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। এখানেও মাহমুদউল্লাহকে পেছনে ফেলেছেন তিনি। ২,৪৯৬ রান নিয়ে লিটনের সামনে আছে কেবল সাকিব আল হাসান।

সেই সাথে এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের দিক থেকেও দুই নম্বরে উঠে এসেছেন লিটন। পেছনে ফেলেছেন মোসাদ্দেক সৈকত ও সৌম্য সরকারকে। তার আগে আছেন ২০১৬ সালের আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ৮০ রান করা সাব্বির রহমান।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222