222
>>তানবিরুল হক আবিদ
এশিয়া কাপ ২০২৫ এর নবম ম্যাচে মঙ্গলবার শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আট রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে গ্রুপ ‘বি’-তে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে টাইগাররা।
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৪ রান। দলের হয়ে ওপেনার তানজিদ হাসান ৪টি চার ও ৩ছক্কায় ৩১ বলে ৫২ রানের দূর্দান্ত ইনিংস খেলেন। সাইফ হাসান ২৮ বলে ৩০ রান করেন এবং মিডল অর্ডারে তৌহিদ হৃদয় ২০ বলে করেন ২৬ রান। ইনিংস শেষে জাকের আলী ও নুরুল হাসান অপরাজিত থেকে দলকে চূড়ান্ত সংগ্রহে পৌঁছেন।
আফগানিস্তানের পক্ষে নূর আহমেদ ও রশিদ খান দুটি করে উইকেট তোলেন, আর একটি উইকেট নেন আজমতুল্লাহ ওমরজাই।

জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান অনাকাঙ্ক্ষত উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। ওপেনার সাদিকুল্লাহ ফেরেন শূন্য রানে, রহমানউল্লাহ গুরবাজ ৩১ বলে ৩৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও, বাকিরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। শেষদিকে আজমতুল্লাহ ওমরজাই (৩০) ও রশিদ খান (২০) দ্রুত রান তুলে লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও শেষ ওভারের নাটকীয়তায় ম্যাচ বাংলাদেশই জিতে নেয়।
টাইগারদের বোলিং ইউনিটের হয়ে মুস্তাফিজুর রহমান ৩টি উইকেট নিয়ে সামনে থেকে নেতৃত্ব দেন। রিশাদ হোসেন, নাসুম আহমেদ এবং তাসকিন আহমেদ সমানভাবে ২টি করে উইকেট শিকার করেন। এই জয়ের ফলে তিন ম্যাচে দুই জয় ও এক হারে বাংলাদেশ এখন চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-তে দ্বিতীয় স্থানে। আফগানিস্তান তাদের প্রথম হারের স্বাদ পেল এবারের এশিয়া কাপে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৪/৫ (সাইফ ৩০, তামিম ৫২, লিটন ৯, হৃদয় ২৬, শামীম ১১, অনিক ১২*, সোহান ১২*; ফারুকি ৪-০-৩৭-০, ওমরজাই ৩-০-১৯-১, গাজানফার ৩-০-৩২-০, রশিদ ৪-০-২৬-২, নবী ২-০-১৭-০, নুর ৪-০-২৩-২)
আফগানিস্তান: ২০ ওভারে ১৪৬ (সাদিকউল্লাহ ০, গুরবাজ ৩৫, ইব্রাহিম ৫, নাইব ১৬, নবী ১৫, ওমরজাই ৩০, জানাত ৮, রশিদ ২০, নুর ১৪, গাজানফার ০, ফারুকি ২*; নাসুম ৪-১-১১-২, তাসকিন ৪-০-৩৪-১, মুস্তাফিজ ৪-০-২৮-৩, রিশাদ ৪-০-১৮-২, শামীম ১-০-১৬-০, সাইফ ৩-০-৩৯-০)
ফল: বাংলাদেশ ৮ রানে জয়ী
টিএইচএ/