পয়সা উসুল ম্যাচ যাকে বলে- আজ আবু ধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ ছিল তার চেয়েও বিশেষ। এই ম্যাচে দুই দেশের দর্শকদের সঙ্গে ধুকপুকানি ছিল বাংলাদেশেরও। কারণ, দুই দলের জয়-পরাজয়ের ওপর নির্ভর করেছিল লিটন দাসদের সুপার ফোরে ওঠার ভাগ্য। শেষ পর্যন্ত আফগানদের ৬ উইকেটের পরাজয়ে আখের লাভ বাংলাদেশের।
সুপার ফোরের ম্যাচ গুলো শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। শেষ হবে ২৫ সেপ্টেম্বর। আর ফাইনাল ২৮ সেপ্টেম্বর।
জেনে নেওয়া যাক। কবে কখন বাংলাদেশের ম্যাচগুলো:
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা–২০ সেপ্টেম্বর ,রাত ৮.৩০ শেখ আবু জায়েদ স্টেডিয়াম, আবু ধাবি।
বাংলাদেশ বনাম ভারত– ২৪ সেপ্টেম্বর, রাত ৮.৩০ মিনিট দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম।
বাংলাদেশ বনাম পাকিস্তান – ২৫ সেপ্টেম্বর, রাত ৮.৩০ মিনিট দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম।
টিএইচএ/
