পাহাড়ের মাটিতে তারকা ফুটবলার তৈরির কারিগর সুইহলা মং মারমা

by Nur Alam Khan

>>শাহরিয়ার নাসিম

রাঙামাটির জেলার কাউখালীর উপজেলার সুইহলামং মারমা। পেশায় একজন ফুটবলার ও প্রশিক্ষক। যার হাত ধরে জাতীয় দলে উঠে এসেছেন ঋতুপর্ণা চাকমা, রুপনা চাকমা এবং মনিকা চাকমারা। তিনিও এক সময় স্বপ্ন দেখতেন জাতীয় দলে খেলার। তবে কঠোর পরিশ্রমের পরও সেই সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু এরপরও মনোবল হারাননি তিনি। স্বপ্নের বদল ঘটিয়ে রাঙামাটির কাউখালী উপজেলায় তিনি গড়ে তোলেন সুইহলামং ফুটবল একাডেমি। তাঁর একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে জাতীয় দলে খেলছেন ঋতুপর্ণা, রূপনা ও মনিকারা চাকমারা।

বিজ্ঞাপন
banner

সুইহলামং ফুটবল একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে কেবল জাতীয় নারী ফুটবল দলেই খেলেছেন আটজন তারকা ফুটবলার। তারমধ্যে উল্লেখযোগ্য হলেন– ঋতুপর্ণা চাকমা, রুপনা চাকমা, মনিকা চাকমারা। এখানেই শেষ নয়; পাইপলাইনে আছেন আরও বেশ কয়েকজন। জাতীয় দল ছাড়াও বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় নারী ফুটবল দলেও খেলার ডাক পেয়েছেন বেশ কয়েকজন। সেনাবাহিনী এবং আনসারেও এই একাডেমির অনেক খেলোয়াড় সুযোগ পেয়েছেন। এছাড়াও বর্তমানে ৪৫ জন নারী প্রশিক্ষণার্থীর পাশাপাশি ছেলেরাও প্রশিক্ষণ নিচ্ছেন সুইহলামং ফুটবল একাডেমিতে। সাফল্যের শেষ নেই সুয়েহলামং একাডেমিতে। এই একাডেমি নিয়ে সুইহলামং মারমার সপ্ন আছে আকাশ ছোয়া।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222