জেনে নিন ‘সুপার ফোরের’ টিকিট মূল্য

by Fatih Work

এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোর পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান। আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কার সঙ্গী হয় বাংলাদেশে। অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে উঠে এসেছে ভারত ও পাকিস্তান।

সুপার ফোর পর্বে বাংলাদেশ নিজেদের অভিযান শুরু করবে আজ (২০ সেপ্টেম্বর), শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দল, এবং পরদিন ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে তাদের। এই পর্বে টানা দুই দিনে ম্যাচ খেলতে হবে একমাত্র বাংলাদেশকেই, যা খেলোয়াড়দের ফিটনেস ও স্কোয়াড ম্যানেজমেন্টের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

বিজ্ঞাপন
banner

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ইতোমধ্যে সুপার ফোর পর্বের টিকিটের মূল্য প্রকাশ করেছে। সাধারণ টিকিট শুরু হচ্ছে ৭৫ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৪৮৬ টাকা) থেকে। তবে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ৩৫০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার ৬০২ টাকা)। সমর্থকদের জন্য থাকছে ৫২৫ দিরহামের (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৭ হাজার টাকা) দুটি বিশেষ প্যাকেজ। দুটি প্যাকেজেই তিনটি করে ম্যাচ দেখার সুযোগ থাকবে। টিকিট পাওয়া যাবে অনলাইনে এবং দুবাই ও আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের পাশের নির্ধারিত অফিস থেকেও।

প্যাকেজ ‘এ’

  • বাংলাদেশ–শ্রীলঙ্কা
  • ভারত–পাকিস্তান
  • বাংলাদেশ–ভারত

প্যাকেজ‘বি’

  • বাংলাদেশ–পাকিস্তান
  • ভারত–শ্রীলঙ্কা
  • ফাইনাল

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222