এশিয়া কাপে আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার ফোর যাত্রা শুরু বাংলাদেশের। তিন দিন বিরতির পর টানা দুই দিন মাঠে নামতে হবে লিটন দাসদের। ২৪ ও ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ খেলবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশের কড়া ম্যাচ সিডিউল নিয়ে কোচ শন টেইট বলেন,
‘এটাই তো সূচি। আমরা এক দিন অনুশীলন করি এবং পরের দিন খেলি। বর্তমানে খেলায় আমাদের দ্রুত গুছিয়ে উঠতে হয়। অনেক ডেটা থাকে। স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ আছে। প্রত্যেকেই একে অপরকে সহায়তা করে।’
বাংলাদেশের টানা দুই দিন খেলতে হলেও সেটা নিয়ে খুব একটা চিন্তিত নন টেইট। দুবাইয়ে আজ সংবাদ সম্মেলনে পেস বোলিং কোচ বলেন,
‘আপনাকে নিজের সেরাটা দিতে হবে। এসব ব্যাপার নিয়ে আমি খুব একটা চিন্তা করি না। সূচি তো সূচিই। এটা মেনে নিতে হবে। আশা করি, ভালো ক্রিকেট খেলতে পারব।’
এ সময় বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়েও কথা বলেন,
‘তার (ফিজ) সাম্প্রতিক পারফরম্যান্স ভালো। আশা করি, দুবাইয়ের পিচে সে ভালো করবে। আগে তো এখানে সে খেলেছে। তার দারুণ অভিজ্ঞতা রয়েছে। তার বোলিং নিয়ে আমার বেশি একটা কথা বলার প্রয়োজন পড়ে না।’
টিএইচএ/
