কাশ্মীরের মতো লাদাখেও তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। রাজ্যের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে টানা সহিংস বিক্ষোভের পর ভারত সরকার লাদাখে কফরিউ জারি করেছে এবং খ্যাতনামা পরিবেশকর্মী ও স্থানীয় নেতা সোনম ওয়াংচুককে গ্রেফতার করেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওয়াংচুককে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) এর আওতায় উসকানিমূলক কার্যকলাপের অভিযোগে আটক করা হয়েছে। গ্রেফতারের পর তাকে রাজস্থানের যোধপুর জেলে পাঠানো হয়েছে।
মোদী সরকার দাবি করেছে, ওয়াংচুকের বক্তব্য ও অনশন কর্মসূচির ডাক পরিস্থিতিকে আরও অস্থির করেছে।
এদিকে প্রশাসন লাদাখে দুই দিনের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে এবং রাজধানী লেহতে ইন্টারনেট সেবা স্থগিত করেছে।
উল্লেখ্য, মাত্র ২ দিন আগে রাজ্যের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করে। ক্ষুব্ধ জনতা শাসক দল বিজেপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ ও গুলি চালায়। এতে অন্তত ৪ জন নিহত ও অনেকেই আহত হন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, লাদাখে দমননীতির এই পদক্ষেপ অঞ্চলটিকে আরও অস্থির করে তুলতে পারে।
সূত্র: ডেইলি জং।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
