ছক্কা বৃষ্টিতে ম্যাচসেরা বিধ্বংসী ‘সাইফ হাসান’

by Nur Alam Khan

প্রথম দুই ম্যাচে ব্যর্থতার পর যেন অন্য রূপে হাজির হলেন সাইফ হাসান। আফগানিস্তানের বিপক্ষে ৩৮ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জিতিয়ে নিলেন ম্যাচসেরার পুরস্কার।

পুরস্কার হাতে নিয়ে সাইফ জানালেন, এমন ব্যাটিং এখন তার স্বাভাবিক অভ্যাস,

বিজ্ঞাপন
banner

“গত ১–২ বছর ধরে আমি এভাবেই খেলছি। এরকমই খেলার চেষ্টা করছি। নিজের ব্যাটিং উপভোগ করছি। এই তো।”

ঘরের মাঠে নেদারল্যান্ডস সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরে আসার পর থেকেই রীতিমতো উড়ছেন সাইফ। ফেরার পর থেকে ৯ ইনিংসে তার ব্যাটে এসেছে ৩ ফিফটি, গড় ৪৪ এবং স্ট্রাইক রেট ১৩৯.৩৬। ৩০৮ রানের সেই ঝুলিতে রয়েছে ১৪টি চার ও ২৪টি ছক্কা।

আফগানদের বিপক্ষে তৃতীয় ম্যাচেই ৭টি ছক্কায় সাজানো ইনিংসে দাপট দেখিয়েছেন ২৬ বছর বয়সী এই ব্যাটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৫ ম্যাচে তার সংগ্রহ ৩৬০ রান, গড় ৩২.৭২ যা বাংলাদেশের হয়ে ১৫ ম্যাচ খেলা ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি। স্ট্রাইক রেটেও (১২৬.৩১) তিনি রয়েছেন শীর্ষ ছয়ে।

সাইফ জানান, সিরিজ শুরুর আগে ব্যাটিং অর্ডার নিয়ে প্রধান কোচ ফিল সিমন্সের কাছ থেকে পরিষ্কার নির্দেশনা পেয়েছিলেন, যা আত্মবিশ্বাস বাড়িয়েছে তার।

“সবশেষ টুর্নামেন্টে আমি ওপেনিংয়ে খেলেছি। এই সিরিজের আগে তিনি (ফিল সিমন্স) আমাকে পরিষ্কার বার্তা দিয়েছেন, তিন নম্বরে খেলব। তাই আমার মধ্যে স্পষ্ট পরিকল্পনা ছিল এবং আমি সেভাবেই খেলেছি।”

দলের টপ অর্ডারে স্থিতি এনে দেওয়া এই ইনিংস সাইফের আত্মবিশ্বাসকে আরও উঁচুতে তুলেছে। ধারাবাহিকতা বজায় রাখলে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দলের জন্য বড় ভরসা হয়ে উঠতে পারেন এই তরুণ ব্যাটার।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222