বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের স্পন্সর হলো ওয়ালটন

by Fatih Work

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের সঙ্গে যুক্ত হলো ইলেকট্রনিক্স ও প্রযুক্তি খাতের ব্র্যান্ড ওয়ালটন। আর্জেন্টিনা দলের অফিশিয়াল আঞ্চলিক পৃষ্ঠপোষক হলো ওয়ালটন। ফলে লিওনেল মেসির দলের সব ধরনের ব্র্যান্ডিং স্বত্ত্ব পেল টেক জায়ান্ট ওয়ালটন।

সম্প্রতি ওয়ালটন ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) মধ্যে আনুষ্ঠানিকভাবে এক বছরের জন্য পৃষ্ঠপোষকতার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্বের ঘোষণা এএফএ দিয়েছে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে, যেখানে ওয়ালটনের বিভিন্ন পণ্য এবং কারখানার সঙ্গে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের দেখা গেছে। এছাড়া এএফএর অফিসিয়াল ওয়েবসাইটেও অন্যান্য স্পন্সরদের সঙ্গে ওয়ালটনের নাম ও লোগো প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন
banner

বাংলাদেশে আর্জেন্টিনা দলের বিপুল জনপ্রিয়তা থাকায় এই পার্টনারশিপ দেশের ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহের জন্ম দিয়েছে। আগামী বিশ্বকাপেও আর্জেন্টিনার সঙ্গে থাকছে ওয়ালটন, যা বাংলাদেশি ব্র্যান্ডের জন্য এক বিশাল অর্জন।

ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, “বিশ্বকাপ মানেই বাংলাদেশে এক অন্যরকম উন্মাদনা। বিশেষ করে লাতিন আমেরিকার ফুটবলের প্রতি এখানকার মানুষের রয়েছে গভীর ভালোবাসা। আর্জেন্টিনার সঙ্গে আমাদের এই পার্টনারশিপ বাংলাদেশের সমর্থকদের সঙ্গে একটি মানসিক সংযোগ স্থাপন করবে।”

তিনি আরও জানান, ওয়ালটনের লক্ষ্য হলো বিশ্বজুড়ে ব্র্যান্ড বিস্তারের মাধ্যমে বাংলাদেশকে প্রযুক্তি ও ইলেকট্রনিক্স খাতে একটি বৈশ্বিক কেন্দ্রে পরিণত করা। বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশে ওয়ালটনের কার্যক্রম চলছে এবং এই পার্টনারশিপ ভবিষ্যতে শতাধিক দেশে ব্র্যান্ড সম্প্রসারণের পথ আরও সুগম করবে বলে প্রতিষ্ঠানটির বিশ্বাস।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222