এবার ডি স্টেফানো, রোনালদোদের পাশে নাম লেখালেন এমবাপ্পে

by Nur Alam Khan

নাটকীয় এক ম্যাচে হেতাফেকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের জয়ে ম্যাচের একমাত্র গোলটি করেছেন কিলিয়ান এমবাপ্পে। এটি চলতি মৌসুমে লিগে রিয়ালের ৯ ম্যাচে ৮ম জয়। অন্য দিকে ক্লাব ও জাতীয় দলের হয়ে এ নিয়ে টানা ১১ ম্যাচে গোল করলেন এমবাপ্পে।

পেশাদার ক্যারিয়ারে প্রথমবারের মতো এমন কীর্তি গড়েছেন এই ফরাসি তারকা। এ ছাড়া লা লিগায় প্রথম ৯ ম্যাচে এমবাপ্পে করলেন ১০ গোল। রিয়ালের ইতিহাসে গত ৭০ বছরে তিনজন ফুটবলার এই কীর্তি গড়েছিলেন। তাঁরা হলেন আলফ্রেড ডি স্টেফানো, অ্যামানসিও এবং ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো অবশ্য এই কীর্তি গড়েছিলেন চারবার।

বিজ্ঞাপন
banner

হেতাফের মাঠে গতকাল রাতে দাপুটে ফুটবল খেললেও গোলের জন্য বেশ সংগ্রাম করতে হয়েছে রিয়ালকে। জাবি আলোনসো দলকে অপেক্ষায় রাখা হেতাফে প্রথম ধাক্কা খায় ৭৭ মিনিটে। এ সময় ভিনিসিয়ুসকে মারাত্মকভাবে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এক মিনিট আগে বদলি নামা অ্যালান নিয়োম।

লা লিগার ইতিহাসে এর আগে মাত্র ৬ জন ফুটবলার মাঠে নামার মাত্র এক মিনিটের মধ্যে লাল কার্ড দেখেছিলেন। ১৯৮০ সালে রিয়ালের গার্সিয়া হার্নান্দেজ, ১৯৮৫ সালে সেভিয়ার হোসে লুইস, ২০০১ সালে নুমানসিয়ার মারিনি, ২০০৭ সালে রিয়ালের মেহিয়া এবং ২০২৩ সালে কাদিজের সান এমেতেরিও।

১০ জনের দল নিয়ে অবশ্য আর প্রতিরোধ গড়তে পারেনি হেতাফে। ৮০ মিনিটে আরদা গুলেরের কাছ থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। যা চলতি মৌসুমে তাঁর ১৫তম গোল। পিছিয়ে পড়া হেতাফের জন্য পরিস্থিতি আরও খারাপ হয় ম্যাচের ৮৪ মিনিটে।

এবার ভিনিসিয়ুসকে ফাউল করে লাল কার্ড দেখেন অ্যালেক্স সানক্রিস। ৯ জন নিয়ে হেতাফে আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৯ ম্যাচে চতুর্থ হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দলটিকে। এই জয়ে শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট এখন ৯ ম্যাচে ২৪। সমান ম্যাচে দুই নম্বরে থাকা বার্সেলোনার পয়েন্ট ২২।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222