বিসিবিতে ‘বিপিএল ফিক্সিং’ তদন্তের চূড়ান্ত প্রতিবেদন

by naymurbd1999@gmail.com

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে জমা দিয়েছে। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

প্রায় ৯০০ পৃষ্ঠার এই প্রতিবেদনে বিপিএলের দুর্নীতিগ্রস্ত কার্যপ্রণালি, পরিচালনাগত ত্রুটি এবং ভবিষ্যৎ ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, ফ্র্যাঞ্চাইজি প্রক্রিয়া উন্নয়ন, খেলোয়াড়দের সুরক্ষা বৃদ্ধি, ঝুঁকি পর্যবেক্ষণ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং সবার জন্য কার্যকর যোগাযোগ কাঠামো তৈরির সুপারিশ করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

তবে তদন্ত শেষ হলেও বিসিবি এখনই সব তথ্য প্রকাশ করবে না। চলমান প্রক্রিয়ার কারণে নির্দিষ্ট কোনো অভিযোগ নিয়েও মন্তব্য করেনি বোর্ড। বিসিবি জানিয়েছে, স্বাধীন তদন্ত কমিটির সুপারিশগুলো বিবেচনায় নেওয়া হবে এবং আইসিসির দুর্নীতি দমন কোড অনুযায়ী প্রয়োজন হলে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে আরও তদন্ত চালানো হবে।

দেশীয় ক্রিকেটের সুরক্ষা জোরদারে বিসিবি ইতিমধ্যে একটি স্বাধীন ইন্টিগ্রিটি ইউনিট গঠন করেছে। এই ইউনিটের নেতৃত্বে থাকবেন একজন স্বাধীন চেয়ারম্যান, যা বোর্ডের স্বচ্ছতা ও নিয়মভিত্তিক সংস্কারের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222