ডেঙ্গু আক্রান্ত মাহমুদউল্লাহ, এখন উন্নতির পথে

by Nur Alam Khan

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। কয়েক দিন ধরে জ্বরে ভুগে আসছিলেন তিনি। পরে চিকিৎসকের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালে শয্যাশায়ী মাহমুদউল্লাহর একটি ছবি শেয়ার করেন তাঁর স্ত্রী জান্নাতুল কাউসার। ক্যাপশনে তিনি লেখেন, “আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক দয়ালু আপনাদের প্রার্থনায় তাকে (মাহমুদউল্লাহ) রাখবেন।”

banner

Jannatul Kawser   ❝আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন!❞
Alhumdulillah for everything. Allah is so kind…Keep him in your prayer
……………………………………..
ALLAHUMMA BARIK LAHU

বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, চিকিৎসকরা নিয়মিত তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং তিনি এখন সুস্থতার দিকে এগোচ্ছেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও এখনো ঘরোয়া ক্রিকেটে সক্রিয় আছেন মাহমুদউল্লাহ। সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে ঢাকা মেট্রোর হয়ে দুটি ম্যাচ খেলেছেন এবং করেছেন ৪৭ রান। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগেও অংশ নিয়েছিলেন তিনি। আসন্ন বিপিএলেও তাঁর খেলার কথা রয়েছে।

বাংলাদেশের হয়ে ৫০টি টেস্ট, ২৩৯টি ওয়ানডে এবং ১৪১টি টি-টোয়েন্টি খেলেছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। চলতি বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অধ্যায় শেষ হয়।

মাহমুদউল্লাহর দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222