অভিযানে উদ্ধার কৃত ৬০ কেজি জাটকা মাছ এতিমখানায় বিতরণ

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে প্রায় ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মৎস্য দপ্তর।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ সময়েও নতুন বাজার এলাকায় জাটকা ইলিশ মাছ বিক্রি করছিলেন এক দোকানদার। খবর পেয়ে অভিযান পরিচালনাকারী দল সেখানে গেলে দোকানদার মাছ ফেলে পালিয়ে যায়। পরে জব্দকৃত জাটকা মাছ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমিন হালদারের নির্দেশে চারটি এতিমখানায় বিতরণ করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, “জাটকা মাছ সংরক্ষণ কার্যক্রম চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নতুন বাজার এলাকার জাটকা বিক্রি হচ্ছে। তখন মৎস্য কার্যালয়ের লোকজন সেখানে গেলে প্রায় ৬০ কেজি জাটকা মাছ রেখে পালিয়ে যায় দোকানদার। তখন সেগুলো জব্দ করে উপজেলা নিয়ে এসে ইউএনও’র নির্দেশে চারটি এতিমখানায় বিতরণ করা হয়।” তিনি আরো জানান, “ইলিশ মাছ সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222