দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত, না দিলে গুনাহ? জামায়াত প্রার্থীর বিতর্কিত বক্তব্য ভাইরাল

by Nur Alam Khan

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের দাঁড়িপাল্লার প্রার্থী এআর হাফিজ উল্লাহর বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি বলেন, ইসলামের পক্ষে ও কুরআনের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিলে সোয়াবের ভাগিদার হবেন, জান্নাত নিশ্চিত। অন্যদিকে, কুরআনের বিরুদ্ধে ভোট দিলে গুনাহ হবে।

ভিডিওতে হাফিজ উল্লাহ আরও বলেন, বর্তমান সরকার দুর্নীতি করছে এবং আগামী নির্বাচিত দলও দুর্নীতিতে লিপ্ত হবে। তাই জনগণ তার দলের পক্ষে ভোট দিন।

বিজ্ঞাপন
banner

এ বিষয়ে জামায়াত প্রার্থী হাফিজ উল্লাহ দাবি করেছেন, ভিডিওটি কেটে মিশিয়ে প্রচার করা হয়েছে এবং তিনি এরকম বক্তব্য দেননি। তিনি প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এ বিষয়ে প্রতিবাদ করা হবে।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222