আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

by Fatih Work

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সরকারি উচ্চপর্যায়ের এক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, সন্ধ্যা ৭টায় এই গুরুত্বপূর্ণ ভাষণ প্রচারিত হবে।

জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে জুলাই জাতীয় সনদের বিষয়ে জনমত যাচাইয়ের যে গণভোট আয়োজিত হতে যাচ্ছে, তার সার্বিক প্রেক্ষাপট নিয়ে প্রধান উপদেষ্টা কথা বলবেন। ভাষণে তিনি নির্বাচনের গুরুত্ব, সুষ্ঠু ভোটগ্রহণে সরকারের প্রস্তুতি এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের দায়িত্ব ও কর্তব্যের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করবেন। এছাড়া সমসাময়িক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করে জনগণের প্রতি বিশেষ বার্তা দেবেন তিনি।

বিজ্ঞাপন
banner

প্রধান উপদেষ্টার এই বিশেষ ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মেও এটি প্রচারের ব্যবস্থা করা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222