সরকারের লক্ষ্য: জনগণের দোরগোড়ায় উন্নয়ন ও সেবা পৌঁছে দেওয়া

by Fatih Work

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, সম্ভাবনাময় আইসিটি খাতে ১০ লাখ তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সরকার গঠনের পর থেকে তারেক রহমানের নেতৃত্বে জনগণের দোরগোড়ায় উন্নয়ন ও সেবা পৌঁছে দিতে কাজ করা হচ্ছে।

শনিবার সকালে টাঙ্গাইলের মধুপুরে একটি সড়ক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

মন্ত্রী আরও বলেন, “মধুপুর-ধনবাড়ীবাসীকে শান্তিপূর্ণ ও নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে চাই। নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে আমার এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস বা দখলবাজি কোনো ধরনের সহ্য করা হবে না। জনগণের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দেওয়ার অংশ হিসেবে মধুপুরের সাথী মোড় থেকে ৭শ মিটার সড়ক নির্মাণ কাজ উদ্বোধন করা হলো, যা শহরের কেন্দ্রস্থলের মানুষের দীর্ঘ দিনের দুর্ভোগ লাঘব করবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নইম উদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম ভূইয়া, কৃষি কর্মকর্তা রকিব আল রানা, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ অন্যান্য রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222