চাঁদা না দেওয়ায় চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলি

by Fatih Work

চট্টগ্রামের চন্দনপুরায় চাঁদা না দেওয়ায় মুজিবুর রহমান নামে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নগরীর চন্দনপুরায় অবস্থিত স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান-এর বাড়ি লক্ষ্য করে এ গুলিবর্ষণ চালানো হয়। ওই বাড়িতে কোম্পানির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানও পরিবারসহ বসবাস করেন।

বিজ্ঞাপন
banner

পরিবারের বরাতে জানা গেছে, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে। এর আগে গত ২ জানুয়ারিতেও একই বাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। মুজিবুর রহমান জানিয়েছেন, বাড়ির পেছনে খালপাড় থেকে ভারী অস্ত্র নিয়ে গুলি চালানো হয়েছে। এতে কেউ হতাহত না হলেও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, “একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে কোম্পানি থেকে চাঁদা দাবি করছিল এবং মাসখানেক আগে চেয়ারম্যানকে ফোনে হুমকি দিয়েছিল।”

তিনি আরও উল্লেখ করেন, “প্রথমবার বাড়ির সামনে গুলি করা হলেও পুলিশ প্রহরায় থাকার কারণে এবার বাড়ির পেছন থেকে গুলি চালানো হয়েছে।”

মুজিবুর রহমান বলছেন, “এভাবে চলতে থাকলে ব্যবসার সুষ্ঠু পরিবেশে বিঘ্ন ঘটবে এবং ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগবেন।”

চকবাজার থানার ওসি বাবুল আজাদ বলেন, তারা ঘটনার তথ্য পেয়েছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে।

স্থানীয় সূত্রে অভিযোগ, চট্টগ্রামে চাঁদাবাজদের নিয়ন্ত্রণে পুলিশ কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। অস্ত্রধারী চাঁদাবাজ গ্রুপের ‘চুনোপুঁটিদের’ গ্রেপ্তার এবং পেছনের অংশে থাকা সদস্যদের আইনের আওতায় আনার ক্ষেত্রে পুলিশ দীর্ঘদিন ধরে ব্যর্থতার অভিযোগের মুখে রয়েছে। যদিও পুলিশ বরাবরের মতো দাবি করছে, সন্দেহভাজন রাঘব বোয়ালরা নজরদারিতে রয়েছে। তবে বাস্তবে তা সম্পূর্ণ ভিন্ন।

উল্লেখ্য, মুজিবুর রহমানের ব্যবসা মূলত টেক্সটাইল, পোশাক ও জ্বালানি খাতে। তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন এবং ২০২৪ সালের সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222