রাজশাহীতে আওয়ামী লীগের কার্যালয়ের উদ্বোধন ব্যানার পুড়িয়ে দিল স্বেচ্ছাসেবক দল

by Fatih Work

রাজশাহীর কুমারপাড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-এর কার্যালয়ের সামনে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ‘শুভ উদ্বোধন’ লেখা ব্যানার টাঙানো হয়। মহানগর শাখার পরিত্যক্ত কার্যালয়ে এ ব্যানারটি টাঙানোর খবর ছড়িয়ে পড়ার পর দুপুরে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা এসে ব্যানারটি ছিঁড়ে পুড়িয়ে দেন। এতে এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও পলাতক রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন-এর ঘনিষ্ঠ শামসুজ্জামান আওয়াল বর্তমানে নগরীতে অবস্থান করছেন এবং নগর আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। ধারণা করা হচ্ছে, এ ব্যানারটিও সেই প্রক্রিয়ার অংশ।

বিজ্ঞাপন
banner

এলাকাবাসী জানিয়েছেন, রাতের আঁধারে ব্যানারটি টাঙানো হলেও বিষয়টি জনসমক্ষে আসার পর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ব্যানারটি সরিয়ে পুড়িয়ে দেন।

রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ সুইট বলেন, এ বিষয়ে সরকারি দলের মন্ত্রী, এমপি এবং সভাপতি-সাধারণ সম্পাদকের বক্তব্য নেওয়া উচিত। মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন বলেন, যারা গত ১৬ বছর হত্যা ও সন্ত্রাসের সঙ্গে জড়িত এবং বর্তমানে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত, তাদের বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে।

ঘটনার প্রাথমিক তদন্তে বোয়ালিয়া মডেল থানার ওসি রবিউল ইসলাম জানিয়েছেন, ব্যানারটি রাতের আঁধারে টাঙানো হয় এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের শনাক্ত করা হবে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেছেন, ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222