পবিত্র রমজান উপলক্ষে বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক মো. মাসুদুজ্জামান-এর উদ্যোগে নারায়ণগঞ্জে প্রায় ১২০০ দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) নগরীর ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড, আলীরটেক ইউনিয়ন এবং ২নং গেট এলাকায় এই কর্মসূচি শুরু হয়।
মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজান মাসজুড়ে নগরীর বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে মাংস বিতরণের কার্যক্রম চালানো হবে। এছাড়া ঈদুল ফিতরের আগে অসহায়দের মাঝে ঈদসামগ্রীও বিতরণ করা হবে।
স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরে প্রতি রমজান মাসে এই উদ্যোগ চলে আসছে, যা দরিদ্র-অসচ্ছল পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত। সুবিধাভোগী পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এমন সহায়তা তাদের জন্য বড় স্বস্তি এবং রমজানে পুষ্টিকর খাদ্য সংগ্রহে সহায়ক।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসান, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, হাজি মো. মনির হোসেন সরদার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতা ও তরুণ স্বেচ্ছাসেবীরা।
এমএআর/
