স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এখন এমন একটি ক্রান্তিলগ্নে আছি, যেখানে একটি গোষ্ঠী নারীদের সমাজের বাইরে ঠেলে রাখতে চায়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি ও মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদ-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আমাদের চিন্তা-ভাবনা কেমন যেন ছড়িয়ে ছিটিয়ে গেছে, এখন তা একত্রিত করা জরুরি।”
মির্জা ফখরুল আরও বলেন, “সমাজকে সমৃদ্ধ করতে নারীদের প্রতিটি ক্ষেত্রে সমানভাবে অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি সবাইকে একত্র হয়ে বাংলাদেশকে ভালোবাসার রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং জেলা ও উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএআর/
