বিশ্বকাপের আরও টিকিট ছাড়ছে ফিফা

by Fatih Work

নতুন ও অধিক মূল্যের ক্যাটাগরি যোগ করে ভক্তদের ক্ষুব্ধ করার পর ফিফা বিক্রির জন্য আরও বেশি টিকিট ছাড়ছে।

গতকাল (মঙ্গলবার) ফুটবলের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা ঘোষণা দেয়, আজ (বুধবার) বাংলাদেশ সময় রাত ৯টা থেকে ১০৪ ম্যাচের সবগুলোর জন্য ১, ২ ও ৩ ক্যাটাগরির সঙ্গে নতুন ‘ফ্রন্ট ক্যাটাগরি’র টিকিট পাওয়া যাবে।

বিজ্ঞাপন
banner

নতুন ক্যাটাগরির টিকিট ছাড়ার পর ভক্তরা অনলাইনে অভিযোগ করে জানায়—তারা যে টিকিট কিনেছিল তার চেয়ে ভালো ক্যাটাগরির টিকিটগুলো ধরে রাখা হয়েছিল এবং অপেক্ষাকৃত কম সুবিধাজনক স্থানে তাদের আসন দেওয়া হয়েছে।

ডিসেম্বরে ফিফা ক্যাটাগরি ৩-এর টিকিট বিক্রি শুরু করেছিল। ওই সময় প্রথম রাউন্ড থেকে ফাইনাল পর্যন্ত টিকিটের মূল্য ছিল ১৪০ ডলার থেকে ৮,৬৮০ ডলার পর্যন্ত। কিন্তু ১ এপ্রিল পুনরায় টিকিট বিক্রি শুরু হলে তার দাম বেড়ে যায় ১০,৯৯০ ডলার পর্যন্ত।

পরে নতুন ক্যাটাগরির টিকিট যুক্ত হলে এই ব্যাপারে ফিফার মন্তব্য জানতে চাইলেও তারা কোনো কথা বলেনি। মঙ্গলবার দ্য অ্যাথলেটিক রিপোর্ট করেছিল যে, ১২ জুন ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচের টিকিট আশানুরূপ বিক্রি হচ্ছে না। স্থানীয় আয়োজকের কাছে পাঠানো এক নথিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচের জন্য ৪০,৯৩৪ টিকিট এবং ইরান-নিউজিল্যান্ড ম্যাচের ৫০,৬৬১ টিকিট কেনা হয়েছে। ফিফা জানিয়েছে, বিশ্বকাপে সোফাই’এর আসনসংখ্যা হবে প্রায় ৬৯,৬৫০, তবে এটা পরিবর্তন হতে পারে।

ফিফার ডিসেম্বর মাসের টিকিট বিক্রিতে যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১,১২০ ডলার, ১,৯৪০ ডলার ও ২,৭৩৫ ডলার এবং ইরান-নিউজিল্যান্ডের টিকিট মূল্য ছিল ১৪০, ৩৮০ ও ৪৫০ ডলার।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222