বিপৎসীমার উপরে জুড়ী নদীর পানি

৪ জেলার নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

by Fatih Work

সিলেট প্রতিনিধি :: জুড়ী নদীর বাঁধ ছুঁইছুঁই পানি। মানুষ বলছে, আল্লাহ রহমের মালিক। কয়েকদিনের টানা বৃষ্টিপাতে দেশের উত্তর-পূর্বাঞ্চলে জেলাগুলোর নদ-নদীর পানি দ্রুত বাড়ছে।
২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার বিকেলে বিপৎসীমা অতিক্রম করেছে মৌলভীবাজারের জুড়ী নদীর পানি। এ ছাড়া, মনু, কংস ও জাদুকাটা নদী আছে বিপৎসীমার কাছাকাছি।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় ও উজানে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হয়েছে। এর প্রভাবে আগামী তিনদিনের মধ্যে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার বিকেল ৩টায় মৌলভীবাজারের জুড়ী নদীর পানি বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের মৌলভীবাজার জেলা কার্যালয়।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল ইসলাম শোভন সাক্ষরিত পূর্বাভাস অনুযায়ী, আগামী তিনদিন দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত ১৯০ মিলিমিটার রেকর্ড হয়েছে মৌলভীবাজার স্টেশনে। এরপর সবচেয়ে বেশি বৃষ্টিপাত ১৮০ মিলিমিটার রেকর্ড হয়েছে মৌলভীবাজারের শেরপুরে এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৭৭ মিলিমিটার।

এ ছাড়া, কুলাউড়ায় মনু রেলওয়ে ব্রিজে ১৩৫ মিলিমিটার, সুনামগঞ্জের তাহিরপুরের লাউড়ে গড়ে ১৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222