আফগানিস্তানে দেখা যায়নি ঈদের চাঁদ

by Masudul Kadir

মুসলিম প্রধান দেশ আফগানিস্তানে দেখা যায়নি ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ। ফলে দেশটিতে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করবে।

সংবাদমাধ্যম খামা প্রেস জানিয়েছে, গতকাল শনিবার (১৬ মে) সন্ধ্যায় আফগানিস্তানে চাঁদের সন্ধান করা হয়। কিন্তু দেশটির কোথাও চাঁদের দেখা মেলেনি। ফলে আজ রোববার জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করছে।

বিজ্ঞাপন
banner

কাল সোমবার দেশটিতে জিলহজের প্রথমদিন হবে। সে হিসেবে ঈদুল আজহা পালিত হবে আগামী ২৭ মে বুধবার। আর আরাফাত বা হজের দিন পড়বে ২৬ মে।

আফগানিস্তানের সুপ্রিম কোর্ট আজ রোববার চাঁদ না দেখার তথ্য জানিয়েছে। আফগানিস্তান সাধারণত প্রযুক্তির বদলে স্থানীয়ভাবে খালি চোখে চাঁদ দেখার ঐতিহ্য মেনে চলে। সৌদি আরবে আজ সন্ধ্যায় খোঁজা হবে ঈদের চাঁদ

হজ ও ঈদের তারিখ নির্ধারণে আজ রোববার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদের অনুসন্ধান করা হবে। সৌদির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, ওমানেও আজ চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ধারণা করা হচ্ছে পূর্ব গগনে আজ অর্ধচন্দ্রের দেখা মিলবে। এরফলে আজই হজ ও ঈদের তারিখ ঘোষণা করা সম্ভব হবে।

যদি সন্ধ্যায় চাঁদের দেখা মেলে তাহলে সৌদি আরবে ঈদুল আজহা পালিত হবে আগামী ২৭ মে। আর হজ হবে ২৬ মে।

এদিকে গত ১৫ সাধারণ মানুষকে জিলহজের চাঁদ দেখার আহ্বান জানায় সৌদির সুপ্রিম কোর্ট। তারা জানায়, ১৭ মে সৌদিতে জিলকদ মাসের ২৯তম দিন হবে। ফলে ওইদিন সন্ধ্যায় চাঁদ দেখা যেতে পারে। ফলে কেউ যদি চাঁদ দেখতে পান তাহলে দেশে গঠিত চাঁদ দেখা কমিটিকে যেন অবহিত করেন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222