কেপ ভার্দে ম্যাচে অনন্য রেকর্ডে মেসির নতুন ইতিহাস

by Masudul Kadir

ক্রীড়া ডেস্ক :: ফুটবল বিশ্বে নিত্য নতুন চমক নিয়ে আসছেন সেই লিওনেল মেসি। যেনো তিনি রাঙানোর জন্যই এসেছেন। ২০২৬ ফিফা বিশ্বকাপে প্রতি ম্যাচেই যেন ফুটবল ইতিহাসকে নিজের মতো করে নতুন রঙে রাঙাচ্ছেন লিওনেল মেসি। শনিবার মিয়ামিতে কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এর শ্বাসরুদ্ধকর ম্যাচে গোল করার সাথে সাথেই পৃথিবীর প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে টানা ৮টি ম্যাচে গোল করার একক বিশ্বরেকর্ড গড়লেন এই আর্জেন্টাইন জাদুকর। ২০২২ কাতার বিশ্বকাপের শেষ ১৬-র ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে গোল উৎসবের শুরু হয়েছিল, তা আজও সচল রেখে বিশ্বফুটবলকে স্তব্ধ করে দিয়েছেন এলএম১০।

ম্যাচের ২৯তম মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের দূরপাল্লার পাস ধরে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহাকে চতুর চিপ শটে পরাস্ত করে আর্জেন্টিনাকে লিড এনে দেন তিনি। এই এক ম্যাচেই মেসি ভাঙলেন ও গড়লেন একাধিক ঐতিহাসিক রেকর্ড।
পাশাপাশি, নকআউট পর্বের মহাবীরদের তালিকায় নিজেকে যুক্ত করেছেন মেসি। ১৯৬২ সালে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ভাভার পর বিশ্বকাপের টানা ৫টি নকআউট ম্যাচে গোল করার ৬৪ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ করলেন মেসি। ফুটবল ইতিহাসে তাঁর আগে কেবল ভাভা, লিওনিদাস (ব্রাজিল) এবং গিওরগি সারোসি (হাঙ্গেরি) এই নজির গড়েছিলেন।

বিজ্ঞাপন
banner

একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে একাধিক আসরে ৭ বা তার বেশি গোল করার এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড এখন মেসির দখলে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে ৭ গোল করে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন, আর এবার চলতি আসরে মাত্র ৪ ম্যাচ খেলেই ছুঁয়ে ফেললেন সেই ৭ গোলের মাইলফলক!

এছাড়াও বিশ্বকাপের নক আউট পর্বে এ নিয়ে ১২টি গোলে অবদান রেখেছেন মেসি। ৬টি গোল করার পাশাপাশি করিয়েছেন আরও ৬টি। এর মাধ্যমে কিংবদন্তি পেলে ও এমবাপেকেও ছাড়িয়ে গেছেন তিনি।

চলতি বিশ্বকাপে মেসির রেকর্ড বুক:

৮ (টানা গোল): বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ৮টি ম্যাচে গোল করার রেকর্ড।

২০ (সর্বোচ্চ গোল): মিরোস্লাভ ক্লোসেকে টপকে বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ ২০টি গোলের মালিক এখন মেসি।

১৯ (অধিনায়ক হিসেবে গোল): অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি (১৯টি) গোল করার রেকর্ড।

৩০ (সর্বোচ্চ ম্যাচ): ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে রেকর্ড ৩০টি ম্যাচ খেলার মাইলফলক।

১২ (নকআউট গোলে অবদান): নক আউট পর্বে এ নিয়ে ১২টি গোলে অবদান রেখেছেন মেসি। ৬টি গোল করার পাশাপাশি করিয়েছেন আরও ৬টি।

কেপ ভার্দের বিপক্ষে এই গোলের পর ২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার (গোল্ডেন বুট) দৌড়ে নিজের অবস্থান আরও মজবুত করলেন মেসি। চলতি আসরে ৭টি গোল নিয়ে তিনি তালিকার শীর্ষে রয়েছেন। তাঁর ঠিক পেছনেই ১৮টি মোট বিশ্বকাপ গোল নিয়ে (পুরোনো আসরসহ) তাড়া করছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222