সালাহরা কী আসলেই বর্ণবাদের শিকার? মিশরীয় কোচের ‘এক্স’ সংকেতের অর্থ কী

by Abid vs36

রেফারিং বিতর্ক, গোল বাতিল ও পেনাল্টি না দেওয়ার অভিযোগে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচটি তীব্র আলোচনার জন্ম দিয়েছে। ম্যাচে আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জয় পেলেও আলোচনার কেন্দ্রে এখন মিশরীয় শিবিরের ক্ষোভ এবং তাদের কোচ হোসাম হাসানের একটি প্রতীকী প্রতিবাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, টাচলাইনে উত্তপ্ত বাক্যবিনিময়ের এক পর্যায়ে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি হাসানকে উদ্দেশ্যে করে কিছু বলছেন। এর পরপরই মিশরীয় কোচ তার দুই হাত আড়াআড়ি করে ‘এক্স’ (X) আকৃতির সংকেত তৈরি করেন।

ফিফার নিয়ম অনুযায়ী, মাঠে বর্ণবাদী আচরণের শিকার হলে প্রটোকল মেনে খেলোয়াড় বা কর্মকর্তারা দুই হাত ক্রস করে এই ‘এক্স’ সংকেতটি প্রদর্শন করেন। ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা বর্ণবাদ প্রতিরোধের অংশ হিসেবে ‘নো রেসিজম’ সংকেত হিসেবে এই বিশেষ প্রথা চালু করে। নিয়মানুযায়ী, এই সংকেত পাওয়ার পর ম্যাচের রেফারির খেলা থামিয়ে বিষয়টি খতিয়ে দেখার কথা। এমনকি বর্ণবাদী আচরণ অব্যাহত থাকলে খেলা স্থগিত বা সম্পূর্ণ বাতিল করারও স্পষ্ট বিধান রয়েছে।

বিজ্ঞাপন
banner

তবে এই ঘটনার পর রেফারি খেলা বন্ধ না করে উল্টো মিশরের কোচ হোসাম হাসানকে হলুদ কার্ড দেখান। ফিফার কোনো নির্দেশিকাতেই বর্ণবাদবিরোধী সংকেত দেওয়ার জন্য কার্ড দেখানোর বিধান নেই। ফলে ঠিক কী কারণে হাসানকে হলুদ কার্ড দেখানো হলো, তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। অন্যদিকে মেসি তাকে ঠিক কী বলেছিলেন, সেই বিষয়ে কোনো নির্ভরযোগ্য অডিও বা তথ্য এখনো প্রকাশ করা হয়নি। হাসান বা ফিফা কর্তৃপক্ষের কাছ থেকেও স্পষ্ট করা হয়নি যে এই সংকেতটি সরাসরি মেসির উদ্দেশ্যে নাকি মাঠের দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদ্দেশ্যে ছিল।

ম্যাচ শেষে নিজের ক্ষোভ প্রকাশ করে মিশরের কোচ জানান, তার দল সরাসরি অবিচারের শিকার হয়েছে। সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়ে তিনি দাবি করেন, আর্জেন্টিনা ও মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখার একটি অদৃশ্য প্রচেষ্টা দেখা গেছে। এমনকি তাদের পক্ষ থেকে ম্যাচ পাতানোর মারাত্মক অভিযোগও তোলা হয়েছে। ক্ষোভের প্রকাশ ঘটিয়ে হাসান আরও জানান, বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর তিনি এই আসরের আর কোনো ম্যাচ দেখতে আগ্রহী নন। মাঠের এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ও রেফারিংয়ের দ্বিমুখী সিদ্ধান্ত আর্জেন্টিনার জয়কে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222