শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ১৮ দিনে মিলল সাড়ে ৪৭ লাখ টাকা

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.) মাজারের প্রায় ৭০০ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে দানবাক্সের অর্থ গণনা সম্পন্ন হয়েছে। গত ১৮ দিনে মাজারের আধুনিক দানবাক্স ও ডেগগুলোতে নগদ ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা জমা পড়েছে।

শনিবার (১১ জুলাই) বেলা ১১টা থেকে শুরু হয়ে দিনব্যাপী স্বচ্ছতার সঙ্গে গণনা প্রক্রিয়া সম্পন্ন হয়। সন্ধ্যায় মাজার ব্যবস্থাপনা কমিটি ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে গণনার বিস্তারিত তথ্য নিশ্চিত করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

বিজ্ঞাপন
banner

জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে আগে সিলগালা করা মাজারের ডেগ ও নতুন দানবাক্সগুলো উন্মুক্ত করা হয়। সেখান থেকে ছোট-বড় পাঁচটি পূর্ণ বস্তা টাকা বের করা হয়। পরবর্তীতে সুশৃঙ্খলভাবে শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন মাদরাসার শিক্ষার্থীরা অর্থ গণনার কাজে সরাসরি সহায়তা করেন।

উল্লেখ্য, মাজার ব্যবস্থাপনায় পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই প্রশাসনের এই উদ্যোগ। উদ্ধার করা এই অর্থ মাজারের রক্ষণাবেক্ষণ, মসজিদ ও মাদরাসা পরিচালনা এবং দুস্থদের কল্যাণে ব্যবহার করা হবে বলে মাজার সূত্রে জানা গেছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222