‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদের বাস্তবায়ন এবং শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ঢাকা মহানগর দক্ষিণ।

শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান বলেন, “জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না। ২০২৪ সালে ছাত্র-জনতা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে দেশের রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করেছে। যারা আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন, তাদের সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হবে। জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শহীদদের রক্তের সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা জাতি মেনে নেবে না।”

বিজ্ঞাপন
banner

বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান-এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক মাতুব্বর-এর পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় অতিক্রম করে নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ করে পুনরায় পল্টন মোড়ে এসে শেষ হয়। সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা জাকারিয়া আল-ফারুকী, ঢাকা মহানগর দক্ষিণের প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা মাসুদুর রহমান, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, প্রকাশনা বিভাগের সম্পাদক রাশিদুল ইসলাম, প্রচার বিভাগের সম্পাদক হাফেজ আল-আমিন, অফিস বিভাগের সম্পাদক মাওলানা রায়হান মাহমুদ, মজলিসে আমেলার সদস্য মাওলানা মাহমুদ হাসান, মাসুদুর রহমান মাসুম, সাইফুল ইসলাম লিটন, জসিম উদ্দীন, সাইদুল ইসলামসহ মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222