তিন সপ্তাহের বিদেশ সফরে গেলেন এমপি মুফতি আবুল হাসান

by hsnalmahmud@gmail.com

বিশেষ প্রতিনিধি: তিন সপ্তাহের সংক্ষিপ্ত সফরে বিদেশে গেছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টা ২০ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সৌদি আরবের উদ্দেশে রওনা হন।

দলীয় সূত্রে জানা গেছে, সফরের শুরুতে তিনি সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করবেন। ওমরাহ সম্পাদন শেষে ৬ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত তিনি যুক্তরাজ্যে অবস্থান করবেন।

বিজ্ঞাপন
banner

যুক্তরাজ্য অবস্থানকালে খেলাফত মজলিসের স্থানীয় শাখা এবং ‘জকিগঞ্জ অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে তাঁকে পৃথকভাবে সংবর্ধনা দেওয়া হবে। এছাড়া তিনি সেখানে প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

তিন সপ্তাহের এই সফর শেষে আগামী ২২ আগস্ট তিনি দেশে ফিরবেন এবং পুনরায় তাঁর নির্বাচনী এলাকা ও সংসদীয় কার্যক্রমে অংশ নেবেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222