আফগানিস্তানে ভূমিকম্পে ১৫ টন মানবিক সহায়তা পাঠাচ্ছে ভারত

by hsnalmahmud@gmail.com

উত্তর আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর দেশটির প্রতি সংহতি জানিয়ে ১৫ টন মানবিক সহায়তা পাঠাচ্ছে ভারত। সহায়তার মধ্যে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী রয়েছে।- খবর আরিয়ানা নিউজের।

আরিয়ানা জানায়, আজ সোমবার আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় জয়শঙ্কর ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান এবং জানান যে, ভারতের পক্ষ থেকে দ্রুত সহায়তা পাঠানো হচ্ছে। তিনি আরও বলেন, শিগগিরই অতিরিক্ত খাদ্যসামগ্রী ও ওষুধসহ আরও ত্রাণ পৌঁছানো হবে।

বিজ্ঞাপন
banner

মন্ত্রী মুত্তাকি এ দুর্যোগে আফগান জনগণের পাশে দাঁড়ানোর জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত ত্রাণ পৌঁছানোর উদ্যোগকে স্বাগত জানান।

এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়েও মতবিনিময় করেন। তারা সাম্প্রতিক মুতাকির ভারত সফরের পর পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সোমবার ভোরে উত্তর আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত ও ৬০০ জনের বেশি আহত হন।

অনুবাদ: আব্দুল্লাহ কাসিম আজওয়াদ

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222