মারকাযুত তাকওয়ার ৬ বছর পূর্তি উপলক্ষে জাতীয় শিক্ষা সেমিনার বৃহস্পতিবার

by hsnalmahmud@gmail.com

দেশের শীর্ষ আলেম-উলামাগণের তত্ত্বাবধানে পরিচালিত ইসলামি ও জেনারেল শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান ‘মারকাযুত তাকওয়া ঢাকা’ তাদের সফলতার ছয় বছর পূর্তি উপলক্ষে জাতীয় শিক্ষা সেমিনারের আয়োজন করেছে। আগামী ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কামরাঙ্গীরচরের খান আল হেরা কমিউনিটি সেন্টারে এ সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটি বাদশা মিয়া স্কুল সংলগ্ন, মুন্সিহাটি, কামরাঙ্গীরচর, ঢাকা–১২১১ এলাকায় অবস্থিত।

বিজ্ঞাপন
banner

সভাপতিত্ব ও প্রধান অতিথি

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন—
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী দা.বা.
মহাপরিচালক, জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর, ঢাকা
এবং আমির, বাংলাদেশ খেলাফত আন্দোলন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—
জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া,
মাননীয় উপদেষ্টা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

আলোচনায় অংশ নেবেন দেশের শীর্ষ আলেম-উলামা

সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খ্যাতিমান আলেম-উলামারা অংশ নেবেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—মাওলানা শেখ আজিমুদ্দিন, মাওলানা ফজলুল্লাহ বিন হামিদুল্লাহ, মুফতি আবুল হাসান, মাওলানা সানাউল্লাহ হাফিজ্জী, মাওলানা আব্দুল্লাহ কাসেমী, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি সুলতান মহিউদ্দিন, মুফতি আব্দুর রহমান আজাদ, হাফেজ মাওলানা জাকির হুসাইন, মুফতি আরাফাত হুসাইন, মুফতি জাফর আহমদ, মাওলানা ফয়জুল্লাহ বিন মুখতার, মুফতি সাইফুল্লাহ নোমানী, মুফতি ইলিয়াস মাদারিপুরী, মুফতি আ.ফ.ম আকরাম হুসাইন, মুফতি সাইফুল ইসলাম (বড় আই), মুফতি আব্দুর রহমান বেতাগী, মুফতি সানাউল্লাহ খান, মুফতি জাকির বিল্লাহ, মুফতি সলিমুল্লাহ খান, মাওলানা নজরুল ইসলাম, মুফতি আমানুল্লাহ বসন্তপুরী, মুফতি ইসমাইল হাবিবী, মুফতি তারেক জামিল, মুফতি আল আমীন, মুফতি ওমর ফারুক, মুফতি আফজাল হুসাইন, মাওলানা ফিরোজ আহমদ, মুফতি মুহিব্বুল্লাহ রহমানী, মাওলানা জাকারিয়া মাহমুদ, মুফতি শারফুদ্দীন মারুফ, মুফতি কামরুজ্জামান রহমানী, মুফতি ফখরুল ইসলাম, মাওলানা কামাল উদ্দিন নোমানী, মুফতি মোবারকুল্লাহ কাসেমী, মুফতি মনিরুজ্জামান প্রমুখ।

মারকাযুত তাকওয়া ঢাকা’র পরিচালক হাফেজ মাওলানা মুফতি আল আমিন জানান, ‘ইসলামি আদর্শভিত্তিক সুসংগঠিত শিক্ষা ব্যবস্থা এবং সমাজে নৈতিকতার পুনঃউত্থান প্রসঙ্গে দেশে ইতিবাচক সচেতনতা গড়ে তুলতেই এই সেমিনারের আয়োজন। একই সঙ্গে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হবে।’

তিনি সেমিনারে অংশ নিতে সকলকে সাদর আমন্ত্রণও জানিয়েছেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222