মনিরুল আলম সেন্টু চেয়ারম্যান এর বহিষ্কারাদেশ বহাল, ফতুল্লা থানা বিএনপি নেতাকর্মীদের প্রতিবাদ

by Abid

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং ফতুল্লা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি বিএনপি নেতা মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে নেয় বিএনপি। তবে ২৪ ঘণ্টা পর ফের বহিষ্কারাদেশ বহাল থাকার কথা জানায় দলটি।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (২ডিসেম্বর২০২৬) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভুলবশত বিজ্ঞপ্তিতে ফতুল্লা থানা বিএনপির সাবেক সহসভাপতি মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ বহাল থাকবে।

এর আগে বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তার প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়ার কথা জানানো হয়। পরে এ নিয়ে ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

উলে­খ্য, মনিরুল আলম সেন্টু ফতুল্লা থানা বিএনপির সাবেক সহসভাপতি। ২০১৮ সালের নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের প্রচারকাজে অংশ নেওয়ার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। দীর্ঘদিন পর (১জানুয়ারি২০২৬) তারিখ মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ফের দলে ফিরিয়ে নেয় বিএনপি। তবে ২৪ ঘণ্টা পর ফের বহিষ্কারাদেশ বহাল থাকার কথা জানায় দলটি।

বহিষ্কারাদেশ বহাল থাকার কথা জানানোর পর ফতুল্লা থানা বিএনপি নেতাকর্মীরা এর প্রতিবাদ জানান। তারা বলেন, আওয়ামী নেতাদের অত্যাচার থেকে বিএনপি নেতাকর্মী এবং সমর্থকদের রক্ষা করতে মনিরুল আলম সেন্টু আওয়ামীলীগে যোগ দিয়েছিলেন। তবে তিনি  মনেপ্রানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধারণ করেন

সবশেষে মনিরুল আলম সেন্টুকে দলে ফিরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপি নেতাকর্মীরা।

এসএন/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222