আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করবেন তারেক রহমান

by Abid

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৃহস্পতিবার সাক্ষাত করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদনে বলা হয়, প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের এই আলোচনায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি গুরুত্ব পেতে পারে। বিশেষ করে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটসংক্রান্ত বিষয়গুলো বৈঠকের মূল আলোচ্যসূচিতে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বৈঠকে তারেক রহমানের সঙ্গে বিএনপির আরও কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত থাকতে পারেন।

এর আগে গত বছরের ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই আলোচনায় ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য হয়। বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতিও দেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222