টাকা বিতরণের অভিযোগে জামায়াত কর্মী ২ বছরের কারাদণ্ড

by Fatih Work

শরীয়তপুরের নড়িয়ায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে সাত লাখ ২০ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গোলাম মোস্তফা নামের জামায়াতে ইসলামীর এক কর্মীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস।

বিজ্ঞাপন
banner

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুরে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকার জামায়াতে ইসলামীর কর্মী জলিল মাস্টারের বাড়িতে ব্যাগভর্তি টাকা নিয়ে কয়েকজন কর্মী প্রবেশ করেন। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছান নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ সাত লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, কিছু খালি খাম এবং টাকা বিতরণের সংশ্লিষ্ট কিছু কাগজপত্র জব্দ করা হয়। পাশাপাশি জামায়াতে ইসলামীর চার কর্মীকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে গোলাম মোস্তফাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিয়ে নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস বলেন, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে একটি ব্যাগে কিছু টাকা পাওয়া যায়। এরপর ঘটনাস্থলে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসেন। জানতে পেরেছি, সেখানে সাত লাখ ২০ হাজার টাকা ছিল। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে একজনকে দুই বছরের কারাদণ্ড দেন এবং অন্যদের ছেড়ে দেন।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222