বিদ্যালয় সরকারিকরণের সফল প্রচেষ্টায় রায়পুরা উৎসবমুখর সংবর্ধনা

by Fatih Work

নরসিংদীর রায়পুরায় সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এলাকার পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সিনিয়র সচিব মো. ওয়াহিদ হোসেন ও এয়ার ভাইস মার্শাল মো. খালিদ হোসেনকে বিশাল গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

বিদ্যালয়টির সরকারীকরণ এবং রায়পুরাচর নতুন থানা বাস্তবায়ন, শ্রীরামপুর থেকে রেলস্টেশন পর্যন্ত পায়ে হাঁটার রাস্তা নির্মাণ, বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্থ স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য অতিথিদের এ সংবর্ধনা দেওয়া হয়।

বিজ্ঞাপন
banner

১৫ ফেব্রুয়ারি সকালে রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানার সভাপতিত্বে ও বিদ্যালয় এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন (এক্সসাস) এর সাধারণ সম্পাদক অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলেমান মিয়ার সঞ্চলনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সিনিয়র সচিব মো. ওয়াহিদ হোসেন ও এয়ার ভাইস মার্শাল মো. খালিদ হোসেন।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার নেতৃবৃন্দ ফুল দিয়ে অতিথিদের বরণ করে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন। এছাড়া বিএনপির নেতাকর্মীরাও নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে ফুল দিয়ে বরণ করেন।

উক্ত অনুষ্ঠানে জেলা ও উপজেলা রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক নেতৃবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা অতিথিদের প্রশংসা জানিয়ে তাদের কর্মকাণ্ডকে এলাকাবাসীর জন্য মহৎ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222