দুর্বৃত্তদের আগুনে ৭ দোকান, মাইক্রোবাস ও অটোরিকশা পুড়ে ছাই

by Fatih Work

নোয়াখালীর হাতিয়ায় বিএনপি সমর্থক কালাম সর্দারের দোকানে গভীর রাতে অগ্নিসংযোগ করা হয়েছে। আগুনে ৭টি দোকান, একটি মাইক্রোবাস ও দুটি অটোরিকশা পুড়ে যায়, যার ফলে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার মুলা মার্কেট এলাকায় এ ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন
banner

খবর পেয়ে ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী-৬ আসনের (হাতিয়া) ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

স্থানীয়রা জানান, গভীর রাতে আগুন দেখতে পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিসকে অবহিত করলে তারা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ৭টি দোকানের মালামাল এবং পাশের গেরেজে থাকা একটি মাইক্রোবাস ও দুটি অটোরিকশা পুড়ে ছাই হয়ে যায়।

দোকানের মালিক কালাম সর্দার বলেন, তিনি ধানের শীষের সমর্থক। গত কয়েকদিন ধরে প্রতিপক্ষের লোকজন তাকে হুমকি দিয়ে আসছিল।

এই ঘটনায় নোয়াখালী-৬ হাতিয়া ধানের শীষ প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ধানের শীষের পক্ষে নির্বাচন করার কারণে প্রতিপক্ষের লোকজন এই অগ্নিসংযোগ করেছে। তিনি ঘটনার তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222