শ্রীপুরে গ্রুপের সংঘর্ষে আতঙ্ক, ককটেল বিস্ফোরণ ও আহত ৩

by Fatih Work

মাগুরার শ্রীপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও মারামারির ঘটনা ঘটেছে, এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। ঘটনাটি সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীপুর থানার শ্রীকোল ইউনিয়নের দোসতিনা বাজার এলাকায় ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোসতিনা ও ছোনগাছা গ্রামে দীর্ঘদিন ধরে দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এক গ্রুপের নেতৃত্বে রয়েছেন মো. সালেক সর্দার, এবং অন্য গ্রুপের নেতৃত্বে খন্দকার হাবিবুর রহমান ওরফে হাবিব।

বিজ্ঞাপন
banner

প্রত্যক্ষদর্শী ও অভিযোগ অনুযায়ী, সোমবার সন্ধ্যায় হাবিব গ্রুপের সদস্য মো. মুকুল দোসতিনা বাজারে অবস্থানকালে সালেক সর্দার গ্রুপের কয়েকজন দেশীয় অস্ত্রসহ সেখানে গিয়ে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় মুকুলকে মারধর করে আহত করা হয়।

পরবর্তীতে খবর পেয়ে হাবিব গ্রুপের সদস্যরা বাজারে গেলে অভিযুক্তরা সরে পড়ে। সংঘর্ষের সময় সালেক সর্দার গ্রুপের সমর্থক মো. হালিম সর্দার ও খোকন সর্দারও আহত হন।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শ্রীপুর থানার ডিএসবি শাখার এসআই জাহিদুল ইসলাম জানান, সামাজিক বিরোধের জেরে দোসতিনা বাজার এলাকায় ৫–৬টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222