জামালপুরে বিপনি বিতানসহ পাঁচটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:

জামালপুর শহরের বিভিন্ন বিপণিবিতান ও দ্রব্যসামগ্রীর দোকানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানসহ মোট ৫টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহর যৌথ নেতৃত্বে পৌর শহরের বকুলতলা মোড় থেকে অভিযান শুরু হয়। অভিযানে দেশি পোশাককে বিদেশি পোশাক হিসেবে বিক্রির অভিযোগে বিপণিবিতান এমব্রেলাকে ১০ হাজার, সেলফকে ২ হাজার এবং মনেরেখো বস্ত্রালয়কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে রানীগঞ্জ বাজারের বিভিন্ন দ্রব্যসামগ্রীর দোকানে হলুদসহ অন্যান্য পণ্যের নমুনা পরীক্ষা ও পরিদর্শন করা হয়। পরীক্ষা-পরিদর্শন শেষে একটি দোকানে নকল পানীয় পণ্য পাওয়ায় ২ হাজার টাকা এবং আরেকটি দোকানে নিষিদ্ধ হাইকো কোম্পানির কেওড়া জল পাওয়ায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, “পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে আমরা নিয়মিতভাবে বাজার তদারকি করছি। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পোশাকের চাহিদা বেড়ে যায়। এ সুযোগে কিছু প্রতিষ্ঠান দেশি পোশাককে বিদেশি পোশাক হিসেবে বিক্রি করছেন—এমন অভিযোগের ভিত্তিতে পৃথক তিনটি বিপণিবিতানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি মুদি ও একটি হলুদের দোকানে অনিয়মের দায়ে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পুরো রমজান মাসজুড়েই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222