বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরতে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) রজত জয়ন্তী উপলক্ষে একটি বিশেষ পিঠা উৎসব আয়োজন করতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এ উৎসব অনুষ্ঠিত হবে।
এই আয়োজনে সার্বিক তত্ত্বাবধায়ন ও পরিচালনায় থাকবেন ডিএসইসির সভাপতি মুক্তাদির অনিক এবং সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান। এছাড়া, পিঠা উৎসব কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ডিএসইসির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান।
উৎসবের মূল উদ্দেশ্য হলো, বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির সংস্কৃতিকে সাব-এডিটরস কাউন্সিলের সব সদস্যের কাছে পৌঁছে দেওয়া। উৎসবে থাকবে নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ও স্বাদের আসর। এটি শুধুমাত্র একটি খাদ্য উৎসব নয় বরং বাংলার শিকড় এবং সাংস্কৃতিক ঐতিহ্য অনুভব করার একটি অসাধারণ সুযোগ।
উল্লেখ্য, অনুষ্ঠানটি শুধুমাত্র ডিএসইসির সদস্যদের জন্য আয়োজন করা হয়েছে।
এমএনএএস/
