আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে ফাইনালে দারুণ পারফরম্যান্স করে বিশ্ব রেকর্ড স্পর্শ করেছেন ভারতের বাঁহাতি স্পিনার কুলদিপ যাদব। প্রথম দুই ওভারে ২৩ রান খরচ করলেও পরবর্তীতে নিজের বোলিংয়ে দারুণ নিয়ন্ত্রণ ও বৈচিত্র্য দেখিয়ে শেষ দুই ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি।
এই ফাইনালে পাওয়ারফুল বোলিংয়ে কুলদিপের চলতি আসরে মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১৭টিতে। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে এক সিরিজে সর্বোচ্চ উইকেটের বিশ্ব রেকর্ড।
এই রেকর্ড গড়ে বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপের সঙ্গে ছিলেন দুই বাঁহাতি পেসার আর্শদিপ সিং (ভারত) ও আফগানিস্তানের ফজলহক ফারুকি। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৭টি করে উইকেট নিয়েছিলেন আর্শদিপ ও ফজলহক।
এর আগে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৬ উইকেট নিয়ে রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গারার। টুর্নামেন্টের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৭ রান খরচ করে ৪ উইকেট নিয়েছিলেন কুলদিপ। পরবর্তী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৮ রানে ৩ উইকেট নিয়েছেন। সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে ১৮ রানে ৩ উইকেট নিয়ে নিজের ধারাকে অব্যাহত রেখেছেন ৩০ বছর বয়সী এই স্পিনার।
তিনটি পাকিস্তানের বিপক্ষে ম্যাচে কুলদিপ ১২ ওভারে মাত্র ৭৯ রান খরচ করে ৮ উইকেট শিকার করেছেন, যা পাকিস্তানের ব্যাটসম্যানদের জন্য এক বড় ধাক্কা ছিল।
টিএইচএ/
