বিস্ফোরক মামলার পলাতক আসামি বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারে অংশ

by Fatih Work

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ককটেল বিস্ফোরণে তিনজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান ও পলাতক আসামি নুরুল ইসলাম বেপারী সম্প্রতি বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদের নির্বাচনি প্রচারে প্রকাশ্যে অংশ নিয়ে তার গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নুরুল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে ৭টি মামলা ও দাঙ্গা-হাঙ্গামার মোট ১১টি মামলা রয়েছে। তার প্রকাশ্য রাজনৈতিক উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন
banner

জাজিরা থানার পুলিশ জানায়, পলাতক আসামিকে আইনের আওতায় আনার জন্য তৎপরতা চালানো হচ্ছে। স্থানীয়রা প্রশাসনের আরও সক্রিয় পদক্ষেপের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সাঈদ আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222