ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে কুড়িগ্রামে বিএনপির শোকসভা

by hsnalmahmud@gmail.com

সাবেক রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।

বিজ্ঞাপন
banner

আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বিএনপি নেতা আব্দুল আজিজ, পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আবু বকর সিদ্দিক, বিএনপি নেতা শহিরুজ্জামান সাজু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান, কুড়িগ্রাম পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম বিপুল এবং সাধারণ সম্পাদক সোহেল রানাসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতারা।

সভাপতির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের এক উজ্জ্বল নক্ষত্র। দেশের ক্রান্তিকালে রাষ্ট্রপতি ও স্পিকার হিসেবে তিনি যে সুদূরপ্রসারী ও নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন, তা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মতো একজন প্রাজ্ঞ ও দেশপ্রেমিক রাজনীতিকের মৃত্যু দেশ ও দলের জন্য অপূরণীয় ক্ষতি।’

আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222