বশির আহম্মদ মোল্লা
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় মৌলভী তায়েব উদ্দিন আহমেদ মেছবাহুল উলুম মাদ্রাসা এবং আয়েশা খাতুন মহিলা মাদ্রাসার এর খতমে বুখারী ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।
চরাঞ্চলের আলীনগরে মাওলানা মামুনুল হকের আগমনে প্রচন্ড শীতে মাঝে অনেক রাত পযর্ন্ত বক্তবৃন্দ তাকে এক নজর দেখতে লাখো ধর্মপ্রাণ মুসলিমের ঢল নামে বিভিন্ন দোকান পাটে পশরা সাজিয়ে উৎসব মুখর পরিবেশে বিভিন্ন মুখরোচক খাবার দাবার এবং কেনাকাটা মধ্য দিয়ে মানুষে মানুষে মুখরিত করে তুলেন পুরো এলাকা।
২৭ জানুয়ারি রোজ সোমবার রাতে নরসিংদীর রায়পুরা আলীনগর বাজারের পাশে উক্ত মাদ্রাসা মাঠে মৌলভী তায়েব উদ্দিন আহমেদ মেছবাহুল উলুম মাদ্রাসার সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ এর সভাপতি সভাপতিত্বে ও উক্ত দুটি মাদ্রাসার প্রতিষ্টাতা মোহতামিম মাওলানা সিরাজুল ইসলাম ও মুফতি আব্দুল কুদ্দুছ এর সঞ্চলনায় প্রধান আলোচক হিসেবে দেশবরণ্য দ্বিনে আলেম বাতেল এর আতংক হযরত মাওলানা মামুন হক দেশ জাতীর কল্যানে গুরুত্বপুর্ন বক্তব্য দেন তিনি।
উদ্ধোধক হিসেবে বক্তব্য রাখেন আলী নগরের কৃতি সন্তান রেমিট্যন্সযোদ্ধা মালইশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: প্রিন্স সোহেল খান। প্রধান অতিথি মালয়শিয়ার কলাতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুন্সি মো: মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্টাতা আজিজুর রহমান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্যনগর শাহাব উদ্দিন ভুইয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও কেরানীগঞ্জ কাচামাল আড়ৎ মালিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আগামী দিনের পাড়াতলী ইউনিয়ন বাসীর অহংকার জেলা যুবদলের অন্যতম নেতা মো: জিয়াউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন এর জেলা প্রতিনিধি,বায়তুর রহমান জামে মসজিদের সভাপতি,জামিয়া ইসলামীয়া উলুম রায়পুরা হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যতম সদস্য বশির আহম্মদ মোল্লা সহ বিভিন্ন পেশার নেতবৃন্দরা ।
স্থানীরা জানান, নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের আলীনগরের মা: সিরাজুল ইসলাম এর আমন্ত্রনে বাতেলের আতংক আলেম সমাজের গর্ব মাওলানা মামুনুল হক এর আগমন উপলক্ষ্যে বিভিন্ন রাজনীতি সংগঠনের নেতাকর্মীদের দাওয়াত পত্রে নাম না থাকা নিয়ে মতবিরোধ থাকলেও অনুষ্ঠান সফল করতে আয়োজক বিভিন্ন ক্রুটির জন্য ক্ষমা চাওয়ার পর সকল দ্বিধাদন্ধ ভুলে সকলের মধ্যে দ্বিন প্রতিষ্ঠা করতে ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্ণীল সাজে মনোরম পরিবেশে লাখো ধর্মপ্রান মসুল্লী সহ বিভিন্ন মাদ্রাসার আলেমদের উপস্থিতিতে আলীনগরের সারা এলাকা আলোকিত করে তুলেন।
এএ/
