সমর্থনের ঘোষণা দিয়ে শেষ সময়ে ভোট থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

by Fatih Work

চট্টগ্রামের ফটিকছড়ি আসনে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন দুই সংসদ সদস্য পদপ্রার্থী। তাদের মধ্যে একজন বিএনপিকে এবং অন্যজন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ ত্যাগের ঘোষণা দেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ট্রাক প্রতীকের গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী রবিউল হাসান তানজীম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থন জানান।

বিজ্ঞাপন
banner

ভোট থেকে সরে দাঁড়ানোর বিষয়ে রবিউল হাসান তানজীম বলেন, “বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের রাজনৈতিক সমঝোতা রয়েছে। সেই সমঝোতার অংশ হিসেবেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।”

অন্যদিকে, গত সোমবার রাতে ফুটবল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আহমদ কবির করিম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনকে সমর্থন জানান।

এ বিষয়ে অ্যাডভোকেট আহমদ কবির করিম বলেন, “বৃহত্তর স্বার্থে তিনি স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।” পাশাপাশি তিনি তার নেতাকর্মী ও সমর্থকদের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222